প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৫
চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ত্রিভুজ প্রেমের গল্পের নাটক ‘হয়তো আছে, তবু নেই’। এতে অভিনয় করেছেন মৌসুমী, মাহফুজ আহমেদ, বাঁধন ও খায়রুল আলম সবুজ প্রমুখ। ভালোবাসা কখনও না পেয়েও যে পাওয়া হয়ে থাকে তা দেখানো হয়েছে নাটকটিতে।