চ্যানেল :মাছরাঙা (নাটক)
প্রচার সময় :আজ রাত ৮টা
৫০ মিনিট
অভিনয় :সুমাইয়া শিমু, মিশু সাব্বির, ইশতিয়াক আহমেদ রুমেল
মিশু ও রোমেল নানা ফন্দি ফিকির করে মানুষ ঠকিয়ে বেড়ায়। একসময় তারা সিদ্ধান্ত নেয় এমন একটি বাসার ভাড়াটিয়া হবে যে বাসায় থাকবে একটিমাত্র অবিবাহিত মেয়ে। আর সেটা করতে পারলে যেকোনো একজন সেই মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারলে তারা সারাজীবন আরামে থাকতে পারবে। নানারকম মিথ্যা কথা বলে শিমুদের বাসা ভাড়া নেয়। প্রথমে রোমেল শিমুর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও শিমু তাকে পছন্দ করে না। কিন্তু মিশু চেষ্টা করে একসময় শিমুর মন জয় করে ফেলে। একসময় মিথ্যার আশ্রয় নিয়ে বাড়িটা লিখেও নিতে নেয়। শিমু আর মিশুর বিয়ের দিনও ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের দিন নাটকের নতুন মোড় তৈরি হয়।
