আজ রাত ১১টা ২০ মিনিটে মাছরাঙায় প্রচার হবে টেলিফিল্ম ‘রাতের শেষে’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তারিন। মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যায় অপূর্ব। আশ্রয় নেয় তারিনের বাসায়। তখন তারিন বাসায় একদম একা। তারিন তাকে দেখে ফেললে অপূর্ব তাকে অনুরোধ করে যেন তাকে ধরিয়ে না দেয়। সে জানায় সে পাগল না। তারিনকে সব ঘটনা খুলে বলে অপূর্ব। কিভাবে তার মানসিক হাসপাতালে আসা। বেশ আবেগী কথা শুনে তারিন তাকে বিশ্বাস করতে শুরু করে। তারিন কি আসলে ঠিক করল তাকে ধরিয়ে না দিয়ে?
