চ্যানেল :দেশ টিভি (ধারাবাহিক)
প্রচার সময় :আজ রাত ৯টা
অভিনয় :শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ, অনিন্দ্য, স্বাধীন খসরু, নাদিয়া আহমেদ, নিশা, তৃপ্তি চক্রবর্তী, লীনা
মিজান বেশ ফুর্তিতে আছে। তাহলে কি এই বাসায় মিজানের মন বসে গেল! কারণ খুঁজতে গিয়ে আবার না ঝামেলা বেড়ে যায় সেই ভয়ে আসমা আর রূপা চুপ থাকে। কিন্তু কথায় আছে না, কপালে সুখ বেশী দিন সয়না। পাশের ফ্লাটের নবদম্পত্তি জীবন আর সাথী হুট করে এক বিকেলে বাসায় এসে উপস্থিত। রূপাতো অবাক। এই দম্পত্তি না কি কারো সাথে-পাছে নেই। সেই জীবন আর সাথি কেন রূপাদের বাসায়। রূপা ভাবে, পরিচিত হতে এসেছে বুঝি। কিন্তু কিসের কি! জীবনের হাজার আপত্তি সত্ত্বেও সাথি যে কথাটা রূপাকে জানায় তাতে করে রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
