বেস্ট অব সিসিমপুর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় পবের্র পাপেট শো :বেস্ট অব সিসিমপুর প্রচারিত হবে ঈদের ১ম দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা ৩৫ মিনিটে। খেলা ও পড়ার নতুন ঠিকানা সিসিমপুর। সিসিমপুরের বন্ধুরা আপনাকে নিয়ে যাবে মজার মজার অভিযানে। পুরস্কারপ্রাপ্ত শিশুতোষ টেলিভিশন ধারাবাহিক সিসিমপুর। সংগীত, অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এবং কয়েকটি প্রিয় পাপেটের মাধ্যমে এটি বাংলা বর্ণমালা সংস্কৃতি, পরিবেশ, সংখ্যাগণনার বিষয়ে শিশুদের শেখায়। হালুম, টুকটুকি, শিকু এবং ইকরি আর তাদের প্রতিবেশি নানু, সুমনা, গুনি ময়রা, মুকুল, পলাশদের সঙ্গে ঘটে দারুণ সব মজার কাণ্ড!