চ্যানেল :আরটিভি (টেলিফিল্ম)
প্রচার সময় :আজ বেলা ১১টা
৩০ মিনিট
অভিনয় :সাদিয়া ইসলাম মৌ, শাহরিয়ার নাজিম জয়, শাহাদাত হোসেন, শানু প্রমুখ।
নাটকে দেখা যায় একসয়ের খুব জনপ্রিয় নায়িকা রুপালির (মৌ) হাতে এখন কোনো ছবি নেই। পরিচালকদের কাছে গিয়েও কোনো লাভ হয় না। জনপ্রিয়তা না থাকায় সকলেই তাকে ফিরিয়ে দেয়। এই অবস্থায় রুপালি হতাশায় ভুগতে থাকে। যেই নায়ককে (জয়) সে সুযোগ করে দিয়েছিল, সে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়ক। রুপালি তার সাথে দেখা করে নতুনভাবে শুরু করার জন্য সুযোগ চায়। সেই নায়কও তাকে অপমান করে, ফিরিয়ে দেয়। রুপালি ভেঙে পড়ে মানসিকভাবে।
