বৈশাখী টেলিভিশনে আজ রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে কিংবদন্তি তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘লিজেন্ড নাইট’। ফারহানা নিশোর উপস্থাপনায় আজকের পর্বের অতিথি এ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
সোলস :
এসএ টিভিতে ঈদের বিশেষ আয়োজনে রয়েছে সংগীতের বিশেষ লাইভ অনুষ্ঠান। আজকের পর্বের অতিথি ব্যান্ড দল সোলস। পার্থ বড়ুয়া ও তার দল সোলসের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠানটি আজ প্রচার হবে রাত ১১টায়।
