নির্ধারিত সময়েই সিরিয়ার অস্ত্র ধ্বংস সম্ভব :ওপিডাব্লিউ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:১১
ওপিসিডাব্লিউর কর্মকর্তারা সিরিয়ায় অস্ত্র পরিদর্শনের কাজ করছেন। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স বা ওপিসিডাব্লিউ বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ তারা শেষ করতে পারবে। তারা বলছে, সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র মজুত আছে এমন যে বিশটি এলাকার কথা জানিয়েছে তার অর্ধেকের বেশি তারা ইতিমধ্যেই পরিদর্শন করেছে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তাদের কাজে বাধা সৃষ্টি করছে। তাদের একজন মুখপাত্র বলেছেন নিরাপত্তার আশ্বাস না পাওয়ার কারণে তারা নির্ধারিত একটি অস্ত্র এলাকায় যেতে পারেননি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতা অনুসারে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কাজ শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। নিরাপত্তার অভাবের কারণে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স বা ওপিসিডাব্লিউর পরিদর্শকরা তাদের পূর্বনির্ধারিত পরিদর্শনের কাজ শেষ করতে পারলেন না। প্রেসিডেন্ট আসাদ সরকারের দেয়া ২০টিরও বেশি এলাকার অর্ধেকেরও বেশি পরিদর্শনের কাজ শেষ হয়েছে সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, বিশেষজ্ঞদের নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা না পাওয়ায় তারা ওই এলাকা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। দ্যা হেগে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিং-এর সময় গত কয়েকদিনের নিরাপত্তাজনিত কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন।