সংবাদ কণিকা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:১২
তিন কোটি মানুষ দাসত্বের শিকার নতুন এক সমীক্ষায় বলা হয়, আধুনিক বিশ্বে প্রায় তিন কোটি মানুষ দাসত্বের জীবন কাটাচ্ছেন। আর এর মধ্যে প্রায় দেড় কোটি মানুষই ভারতে দাসত্বের শিকার। দাসত্ব-বিরোধী প্রচারণায় কাজ করছে অস্ট্রেলিয়ার এরকম একটি সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন তাদের বিশ্ব দাসত্ব সূচক ২০১৩ নামে তাদের এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। সংস্থার প্রধান নির্বাহী নিক গ্রোনো বলছেন, সমস্যা মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকার যথেষ্ট উদ্যোগী নয়। —বিবিসি ২৪ বছর পর পরিবারের দেখা ভারতীয় পুলিশের এক সদস্য ২৪ বছর পর তার নিজ পরিবারকে খুঁজে পেয়েছেন। শৈশবে এক রেলস্টেশনের ভিড়ের মাঝে তিনি হারিয়ে গিয়েছিলেন। হাতে আঁঁকা এক উল্কির কারণে এতদিন পর তিনি নিজের হারানো পরিবারকে ফিরে পেয়েছেন বলে জানা যায়। ১৯৮৯ সালে মাত্র ৬ বছর বয়সে গনেশ রঘুনাথ ধাঙ্গাদে ট্রেনে ওঠার সময় মা-বাবাকে হারিয়ে ফেলেন। এরপর একা একাই তিনি মুম্বাইয়ে গিয়ে হাজির হন। প্রথমে এক জেলের কাছে পরে এতিমখানায় থাকেন। — এনডিটিভি গাড়িতে সংঘর্ষ সতর্কতা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিনি কুপার এবার তাদের গাড়িতে সংযোজন করবে সংঘর্ষ সতর্কতা ও পার্কিং সহায়তা সিস্টেম। এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের মডেলে আগাম সতর্কতা প্রদানকারী সিস্টেমটি সংযোজন করা হবে। এর আগের মডেলের গাড়িতে সংঘর্ষ সতর্কতায় সোনার সেন্সর ব্যবহার করা হলেও নতুন এই সতর্কতা সিস্টেমে থাকছে ক্যামেরা। নতুন এই পার্কিং সহায়ক সিস্টেমে অন্তর্ভুক্ত রয়েছে ভিডিওনির্ভর ক্রুজ কন্ট্রোল সিস্টেম। এমনকি গাড়ির হেডলাইটের উজ্জ্বলতাও নিয়ন্ত্রণ করবে এ সিস্টেম। —রয়টার্স তালেবানের ছায়া সরকার আফগানিস্তানের গ্রামাঞ্চলের বিশাল এলাকায় কোন সরকার ব্যবস্থার লেশমাত্র নেই। প্রেসিডেন্ট হামিদ কারজাই এর নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেয়ার একযুগ পরও একই অবস্থা। এই সমস্ত এলাকার অনেক জায়গাতেই তালেবান একধরনের ছায়া সরকার এবং বিচার ব্যবস্থা চালু করেছে। উত্তরাঞ্চলীয় কুনার প্রদেশের পার্বত্য এলাকা চাপা-দারা তেমনই একটি এলাকা। —বিবিসি