যশোরের ঝিকরগাছার দিগদানা গ্রামে মসজিদে ঈদের জামায়াতে ইমামের ভুল খুতবা পাঠ করায় মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন: প্রাক্তন ইউপি সদস্য আশরাফ (৪০), আফজাল (২২) ও আলতাফকে (৩০) গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় প্রাক্তন ইউপি সদস্য আশরাফকে যশোর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
মুসল্লিদের মধ্যে অনেকে জানান, ইমাম সাহেব হেফাজতে ইসলামীর সক্রিয় সদস্য হওয়ায় মুসল্লিদের একটি অংশ তাকে লাঞ্ছিত করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
