লক্ষ্মীপুরে ২৩ জেলের দণ্ড ১৪ লাখ মিটার জাল জব্দ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৩
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ অক্টোবর হতে গতকাল শুক্রবার পর্যন্ত ৬ দিনে লক্ষ্মীপুর জেলায় ৩৩ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ২৩ জনের প্রত্যেককে ৩ মাস হতে ১ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করে। কিশোর বয়সী হওয়ায় বাকিদের ছেড়ে দেয়া হয়। লক্ষ্মীপুর জেলা মত্স্য কর্মকর্তা মোশারফ হোসেন জানান, জেলা ও উপজেলা প্রশাসন, মত্স্য বিভাগ, কোষ্টগার্ড ও নির্বাচিত ইউপি সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। টাস্কফোর্স ১৪ লক্ষ মিটার জাল ও ৩২টি জেলেদের মাছ ধরার নৌকা আটক করে নদীতে বিনষ্ট করে ফেলে।