দেবীগঞ্জ হাসপাতালে ১৬ জন ডাক্তার নেই

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৫
দেবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ৫০ শয্যার হাসপাতালটিতে টিএইচও, আবাসিক মেডিক্যাল অফিসারসহ ১৬ জন ডাক্তার অনুপস্থিত থাকায় মানুষের মৌলিক অধিকার চিকিত্সা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ২ লাক্ষ মানুষ। প্রয়োজনীয় চিকিত্সা সেবা পেতে সরকারের তরফ থেকে নেয়া হচ্ছে না কার্যত কোন পদক্ষেপ। হাসপাতাল নির্ভর গরীব মানুষগুলোর ভরসা মাত্র ২ জন ডাক্তার, তারাও সময়ের প্রয়োজনীয় চাহিদা মেটাতে হাসপাতাল ফাঁকি দিয়ে জড়িয়ে পড়েছেন বিভিন্ন ক্লিনিক ব্যবসায়। ডাক্তার সংকট ও ডাক্তারের একনিষ্ঠতার অভাবের কারণে সরকারের স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছাতে বার বার হোঁচট খাচ্ছে।