অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কমলাপুর পশুর হাটে এক গরু ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা খোয়া গেছে। ঈদের আগের দিন মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় ঐ গরু ব্যবসায়ী জহিরুল ইসলাম ও তার দুই সহকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, সিরাজগঞ্জের একটি খামারের ৬০টি গরু বিক্রির জন্য ঈদের চারদিন আগে কমলাপুর পশুর হাটে আসেন তারা। তাদের ৪০টি গরু বিক্রি হয়েছে। সোমবার রাত ১২টার দিকে হাটের নিজেরাই রান্না করে খাবার খান। এরপরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের ৩৫ লাখ টাকা নিয়ে যায়।
