চ্যানেল :মাছরাঙা (টেলিফিল্ম)
প্রচার সময় :আজ রাত
১১টা ২০ মিনিট
অভিনয় :সজল ও মৌসুমী
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেন মিস করে রেল স্টেশনে বসে আছে মন। ছবি তুলতে তুলতে হঠাত্ ফ্রেমে তাকে আবিষ্কার করে আয়ান। অনুমতি না নিয়েই কয়েকটা ছবি তুলে ফেলে। এ নিয়ে রাগারাগি করে মন সেখান থেকে চলে যায়। এক পর্যায়ে রাগারাগির অবসান ঘটিয়ে আলাপচারিতায় মেতে ওঠে দু’জন। ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের। মনকে নিয়ে পুরো চট্টগ্রাম শহর ঘুরে বেড়ায় আয়ান। মন একটি খুনের সাথে জড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর এই ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
