তবুও ভালোবাসি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০২
চ্যানেল :একুশে টিভি (নাটক) প্রচার সময় :আজ বিকাল ৪টা ৫ মিনিট। অভিনয় :আমিন খান, কুসুম শিকদার রচনা :রুদ্র মাহফুজ বলিষ্ঠ আর সুদর্শন কর্পোরেট পুরুষ রুমি। একটি কর্পোরোট অফিসে উচ্চ পদে চাকরি করেন। অফিসের বেশ ক’জন সুন্দরী রমনী রুমীকে পছন্দ করে। কিন্তু রুমী তাদের কখনোই কলিগ বাদে অন্য কোন দৃষ্টি দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এমনকি অফিসের এমডি শাহানা চৌধুরী রুমিকে বিশেষ পছন্দ করে। রুমী যে ফ্ল্যাটটিতে ভাড়া থাকে সেই বাড়ির মালিকের মেয়ে মৌ’ও রুমীকে পছন্দ করে। প্রায় নানান অজুহাতে সময়-অসময় মৌ রুমীর ফ্ল্যাটে আসে। কিন্তু রুমী কখনও তাকে ভেতরে বসতে বলে না। একদিন রুমী অফিস থেকে রাগ করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়িটি এসে থামে এক হাসপাতালের সামনে।