চ্যানেল :দেশ টিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত
৭টা ৪৫ মিনিট
অভিনয় :প্রাণ রায়, ফারহানা মিলি, মাহমুদুল ইসলাম মিঠু, জহিরউদ্দিন পিয়ার
সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে আলতাফ। দিন বাড়তেই তার ঘরের সামনে ফুটবলারদের ভিড় বাড়তে থাকে। কি অবাক ব্যাপার!! আজ আলতাফের প্রেমিকা বন্যার বিয়ের দিন। আর তাই খেপুপাড়া ইউনিয়নের সবচেয়ে ভালো এবং একমাত্র গোলকিপার আলতাফ হোসেন আর কোনোদিন ফুটবল খেলবেন না। এটা তার শপথ। এই ইউনিয়নের চৌদ্দ থেকে চল্লিশ বছর বয়সী মানুষ নিয়ে যত টুর্নামেন্ট বা ম্যাচ খেলা হোক না কেন, গোলকিপার হিসেবে আলতাফের কোনো বিকল্প নেই। খেপুপাড়া গ্রামে শুধু মাত্র দুটি কারণে বড় ধরনের মারামারি হয়। এক জমি সংক্রান্ত ঝামেলায়, দুই ফুটবল খেলায়। এখানে খেলোয়াড়রা ভালো না খেললেও খেলার আয়োজনটা থাকে বেশ ভালো।
