সিকান্দার বক্স এখন কক্সবাজারে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০৩
বাংলাভিশনে আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে ঈদের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন কক্সবাজারে’। এটি ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত নিয়মিত প্রচার চলছে। এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, প্রভা, ফারুক আহমেদ, জয়রাজ, সামিহা। গল্পে দেখা যাবে, আরফান সিকান্দার বক্সকে কক্সবাজার নিয়ে যেতে চায় একটা বিজ্ঞাপনের শুটিং করার জন্য। তখন সিকান্দার বক্সের বন্ধু হারুণ তাকে বুদ্ধি দেয়, পরিবারের সবাইকে একসাথে নিয়ে যেতে। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।