চ্যানেল :এসএ টিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত
৭টা ৩০ মিনিট
অভিনয় :শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, বাঁধন
আফ্রো-এশিয়া এনজিও সম্মেলনে বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব খাজা নাসেরের সঙ্গে পরিচয় হয় জাম্বিয়ার এনজিও প্রতিনিধি আকাশ বসরাইয়ের। দু’জনের বন্ধুত্ব বেশ জমে ওঠে। নাসের আকাশকে তার বাড়িতে নিয়ে আসে এবং নাসেরের স্ত্রী নন্দিনীর সঙ্গে আকাশের দেখা হয়। একটা অদ্ভূত ত্রিভুজ প্রেমের বলয় তৈরি হয়। নাটকের পরতে পরতে এই তিন চরিত্রের একটা আলো-আঁধারি খেলা জমে ওঠে। চমকের পর চমক। খাজা নাসের, আকাশ বসরাই আর নন্দিনী, সবাই আপ্রাণ চেষ্টা করে আপন আপন গণ্ডিটাকে ভাঙতে। ওরা কি পারবে? নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রনাথের গান শোনা যায়—‘এসেছিলে তবু আসো নাই , জানায়ে গেলে...।’
