বিবাহ রাশির জাতক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০৫
চ্যানেল :চ্যানেল আই (টেলিফিল্ম) প্রচার সময় :আজ দুপুর ২টা ৩০ মিনিট। অভিনয় :চঞ্চল চৌধুরী, বিন্দু, স্বাধীন খসরু, রোজী সিদ্দিকী পুরো নাম মোহাম্মদ সালাউদ্দিন। কেউ কাটছাঁট করে বললে সে ভীষণ বিরক্ত হয়। স্বল্প শিক্ষায় শিক্ষিত এই যুবক ভীষণ প্রেমিক পুরুষ। সে এ পর্যন্ত প্রেম করেছে বত্রিশটা। সে যে মেয়ের সঙ্গেই প্রেম করে কিছুদিন পর তার বিয়ে হয়ে যায়। এলাকার লোকজন তাকে জানে বিবাহ রাশির জাতক হিসেবে। সোনা মিয়া স্ত্রী-ভক্ত পুরুষ। তার ছোটবোন রূপার বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে হচ্ছে না। সোনা মিয়া এজন্য অস্থির। সোনা মিয়ার অনুরোধে মোহাম্মদ সালাউদ্দিন বেতনভুক্ত হয়ে রূপার সঙ্গে প্রেম করা শুরু করে। একসময় উন্মেচিত হয় এক নতুন তথ্য।