চ্যানেল :চ্যানেল নাইন (নাটক)
প্রচার সময় :আজ রাত
১০টা ২০ মিনিট
অভিনয় :হাসান আজাদ, স্বাধীন খসরু, নাবিলা
মিঠা হচ্ছে চট্টগ্রামের এক গ্রামের বেকার যুবক। তার সারাদিনের চিন্তাভাবনা কীভাবে শর্টকাট উপায়ে ধনী হওয়া যায়। কিছুদিন আগে চট্টগ্রামে একটি গুজব ওঠে তক্ষক নিয়ে। তক্ষক হচ্ছে টিকটিকি প্রজাতির একটি প্রাণী। কথিত আছে, তক্ষক চট্টগ্রামে অনেক মূল্যবান। হঠাত্ একদিন মিঠার বন্ধু সোবহান ঢাকা থেকে এসে গভীর রাতে মিঠার দরজায় কড়া নাড়ে। সোবহান জানায় তক্ষক এখন লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। মিঠার মাথা খারপ হয়ে যায় এত টাকার কথা শুনে। এরপর মিঠা তক্ষক ধরার অভিযানে নামে।
