জীয়নকাঠি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০৫
বৈশাখী টেলিভিশনের শিশুদের জন্য ঈদের বিশেষ আকর্ষণ পাপেট ড্রামা সিরিজ গল্পের দেশে। গল্পের দেশে সিরিজ পাপেট ড্রামার নতুন গল্প ‘জীয়নকাঠি’। বুলু ও জিনিয়া এই গল্পে নতুন অভিজ্ঞতার মধ্যদিয়ে বিচরণ করবে। প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে। গল্পে দেখা যাবে, ব্রহ্মরাক্ষস সূর্যকে গিলে খেয়ে এক পাহাড়ের উপর বসে আছে। সূর্য না থাকায় পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়। পৃথিবীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে ব্রহ্মরাক্ষসকে মেরে সূর্য ছিনিয়ে আনতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বুলু ও জিনিয়া সূর্যকে ফিরিয়ে আনার অভিযানে নামে। তাদের অভিযানের ভেতর দিয়ে গল্পটি পাঁচ পর্বে শেষ হবে।