আরটিভিতে আজ বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আমি কিছু বলতে চাই’। এতে অভিনয় করেছেন—মৌসুমী, শতাব্দী ওয়াদুদ। গল্পে দেখা যাবে, বিমান বন্দর ট্রেন স্টেশন। ঢাকা থেকে চট্টোগ্রামে ট্রেন আসার অপেক্ষা। এর মধ্যে যাত্রী আসে সাইদুল। লুকিয়ে দেখতে থাকে স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ের উপর। সাইদুলের মনে পরে যায় আজ থেকে চার বছর আগের কথা।
