ইললিগাল গার্জেন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০৫
দেশটিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ইললিগাল গার্জেন’। এতে অভিনয় করেছেন—নাঈম, সুমি, রহমতউল্লাহ, কাজী উজ্জ্বল প্রমুখ। গল্পে দেখা যাবে, সৌম্যের অভিভাবককে কলেজে তলব করা হয়েছে। সৌম্য নকল অভিভাবক নিয়ে আসে। সেই নকল অভিভাবক নিয়ে শুরু হয় ঝামেলা। ধীরে ধীরে এই নকল অভিভাবকই সৌম্যের যাবতীয় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।