কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে নয়া দিল্লির উদ্যোগ নেয়া উচিত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:১৪
ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার বলেছেন, ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বারবার যে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে, এ ব্যাপারে নয়াদিল্লির আরো গুরুত্ব সহকারে নেয়া উচিত। আবদুল্লাহ বলেন, আমি বুঝি না এর পিছনে কি রহস্য আছে এবং কেন এসব করা হচ্ছে। শ্রীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদিও আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি নিউ ইয়র্কে পাকিস্তানী প্রধানমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গে কথা বলেছেন এবং গুরুত্ব সহকারে এর সমাধান খুঁজে বের করা উচিত বলে জানিয়েছেন। ওমর আবদুল্লাহ বলেন, একটি শক্তিশালী পদ্ধতিতে পাকিস্তান সরকারের সঙ্গে এসব ইস্যু নিয়ে আলোচনা করার জন্য ভারত সরকারকে আনুরোধ করা হবে। ২০০৩ সালে নয়া দিল্লি ও ইসলামাবাদ আন্তর্জাতিক সীমানা চুক্তি করে এবং যুদ্ধবিরতি পালন করতে সম্মত হয়। যদিও এখনও যুদ্ধবিরতি বহাল আছে।