বেনাপোলে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৫
বেনাপোলের গোগা বাজারে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় দলীয় সন্ত্রাসীরা ৮০ রাউন্ড গুলি বর্ষণ করে গোগা বিএনপি অফিস ভাংচুর করে ২০টি দোকানে লুটপাট করেছে। শনিবার সকাল থেকে গোগা বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। গোগা ইউনিয়নের ব্যবসায়ী ও সমাজ সেবক সরোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে সন্ত্রাসীরা ৮০/৯০ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিএনপির অফিস ভাংচুর করে ২০টি দোকানে লুটপাট করে। এ সময় মান্নান ৪৫, মিজান ৪০ ও মোতাহার ২৭ গুরুতর আহত হয়। শনিবার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি প্রতিনিধি দল ঘটনা পরিদর্শনে যান।