মিরপুরে সংস্কৃতির কারখানা ব্যাধ সম্প্রদায়

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৭
কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ অনতিদূরে রেলওয়ে স্টেশন সংলগ্ন আদিবাসী ‘ব্যাধ সম্প্রদায়’ প্রতিভা গুণে এখন সংস্কৃতির কারখানায় পরিণত হয়েছে। এলাকাবাসীর কাছে বেদ ‘কোলপাড়া’ হিসাবে ব্যাপক পরিচিত। যাযাবর জীবন-যাপনে অভ্যস্ত মিরপুর উপজেলায় এ সম্প্রদায়ের আবির্ভাব ঘটে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের দিকে। মূলত পাখি শিকার এবং বেত ও মোলা বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস-পত্রাদি তৈরি করে বাজারজাত করা এই ব্যাধ সম্প্রদায়ের মূল পেশা হলেও প্রায় ৩ দশক ধরে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখার সাথে এই সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য নিজেদের সম্পৃক্ত করে রীতিমত সংস্কৃতির কারখানায় পরিণত করেছে। এরমধ্যে সুমন কুমার ব্যাদ বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকায় তবলা বাদক হিসাবে কর্মরত, কণ্ঠশিল্পী বাউল ভজন খ্যাপা ২০১৩ সালে বেসরকারি এনটিভির সঙ্গীত প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ক্লোজআপ-০১ এ সেরা ৩০ এবং শ্রাবণ কুমার জুয়েল প্রথমবারের মত এসএ টিভিতে অনুষ্ঠিতব্য সঙ্গীত প্রতিভা অন্বেষণমূলক ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কয়েক লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে শুধুমাত্র এস এম এস ভোট কম পাওয়ায় সেরা ১২ তে এসে থেমে গেছে জুয়েলের জয়রথ। উল্লেখ্য জুয়েল যাত্রাপালা দলের খ্যাতিমান অভিনেত্রী পুতুলের পুত্র।