নওগাঁর অন্বেষা নিশান ক্লাবের ৫০ বছর পূর্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৮
কেক কাটা ও ৫০ বার তপোধ্বনির মাধ্যমে নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ৫০ বার তোপধ্বনি ও ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ধলু। সকালে নওগাঁ স্টেডিয়াম থেকে রংবেরং এ সাজে সজ্জিত হয়ে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ক্লাবের সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেন। ৭ দিনের কর্মসূচির মধ্যে আছে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ প্রদান, নাটক, সাংকৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও নৈশ প্রীতিভোজ।