টিকেট কালোবাজারীদের হাতে ইউপি সদস্যসহ ১৫ জন আহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৯
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা ও অগ্নিবীণার টিকেট কালোবাজারীর প্রতিবাদ করায় সংঘবদ্ধ কালোবাজারীর হাতে গত শুক্রবার ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন লাঞ্ছিতসহ রক্তক্ষয়ী সংঘর্ষে- ১৫ জন আহত হয়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্রে জানা গেছে, উপজেলার তারাকান্দি গ্রামের টিকেট কালোবাজারী মিজান ও তার লোকজন স্টেশন মাষ্টারের যোগশাজশে দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারী করে আসছিল। এ ব্যাপারে স্টেশন মাষ্টার আজগর আলী জানান, কালোবাজারী যুবলীগ নেতা মিজান আগাম ১০ দিনের টিকেট নিয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা টিকেট না পেয়ে কালোবাজারীর প্রতিবাদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।