বারহাট্টা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং নুরুল আমিন নামের সাবেক এক গার্মেন্ট কর্মীকে সম্পাদক করায় উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ উত্তেজনার সৃষ্টি হয়। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের ও দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে মিছিল সমাবেশ করছে। গতকাল শনিবারও তারা মিছিল করে এবং এক সংবাদ সন্মেলনে কমিটি বাতিলের দাবি জানান।
জেলা ছাত্রলীগ গত ১২ অক্টোবর ভোটাভোটি ছাড়া বারহাট্টা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করে। এই ঘোষণার পরপর সেখানে ছাত্ররীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা সভাপতিকে অছাত্র দাবি করে এবং সম্পাদককে সাবেক গামেন্ট কর্মী এবং বয়স কম থাকায় তাদের দুজনকে অপসারণের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতা আমীর হোসাইন, আলমগীর হোসেন সোহরাবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে।
