কবি সুকান্তের বাড়িতে ভারতীয় প্রতিনিধি দল

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪০
ভারতের পশ্চিমবঙ্গের “বৃহত্তর কোটালীপাড়া কল্যাণ সমিতি” এর একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্তের বাড়ি পরিদর্শন করেছেন। শনিবার শ্রী মনোরঞ্জন মধুর নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল কবির বাড়ি এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল ফুল দিয়ে তাদের বরণ করেন। প্রতিনিধি দলের সদস্যরা কবির বাড়ি পরিদর্শন শেষে কবি সুকান্ত অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, পশ্চিমবঙ্গে অবস্থিত বৃহত্তর কোটালীপাড়া কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী মনোরঞ্জন মধু, নব অভিজান পত্রিকার সম্পাদক ভবেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি কোটালীপাড়া শাখার সভাপতি নাছিম আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক অশোক কর্মকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ন দাম, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।