গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সরবরাহ লাইনের ছিদ্রপথে নির্গত গ্যাস থেকে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওই লাইনের পাশে টঙ্গী-নরসিংদী সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গত কয়েকদিন থেকে ঐ লাইনের ছিদ্রপথে গ্যাস বের হচ্ছিল। শনিবার সিগারেটের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পাশের বৈদ্যুতিক খুঁটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় টঙ্গী-নরসিংদী সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
