আজ মাদারগঞ্জে মির্জা আজমের গণসংবর্ধনা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪২
মাদারগঞ্জ পৌরসভাকে ২য় শ্রেণীতে উন্নতি করায় জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপিকে মাদারগঞ্জ পৌরসভা কর্তৃক আজ রবিবার গণসংবর্ধনা দেয়া হবে। মাদারগঞ্জ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মোশারফ হোসেন তালুকদার লেমন এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত লোকশিল্পী মমতাজ এমপি। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক লোকের আগমন ঘটেবে।