সেনবাগে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪২
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী জামায়াত নেতা শাহাদাত হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীরপাড় গ্রাম থেকে সেনবাগ থানার এসআই মোহাম্মদ ইয়াছিন তাকে গ্রেফতার করে। থানা পুলিশ তকে গতকাল শনিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।