ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গত শুক্রবার একটি নবজাতক শিশু উদ্ধার হয়। জানা যায়, সকাল সাড়ে ছয়টায় সদর হাসপাতালে নিচতলার লিফটের বাম পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পায় হাসপাতালে কর্মরত আয়া আনু বেগম। একটি কাপড়ে মোড়ানো সদ্য প্রসব হওয়া একটি মেয়ে শিশুকে কে বা কারা রেখে গেছে। পরে হাসপাতালের কর্মচারী নিঃসন্তান কামালের জিম্মায় এ শিশুটিকে লালন-পালনের দায়িত্ব দেয়া হয়।
