নোয়াখালী জেলার চাটখিলের মেঘা স্টুডেন্ট ডেভলাপমেন্ট ফোরমের উদ্যোগে গত শুক্রবার বিকেলে মেঘা মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির আহম্মেদ মুন্সি। এতে বক্তব্য রাখেন জয়াগ কলেজের সহকারী অধ্যাপক মফিজ উল্লাহ, প্রধান শিক্ষক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রমুখ।
