গতকাল শনিবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়েজুল ইসলাম ফয়েজ, সিনিয়র সভাপতি ফরিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহীম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল কবির, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মিজানুর রহমান মিজান, দারুল ইসলাম, বদিউল আলম, নুরুল আবছার প্রমুখ। সভা শেষে ইয়াকুব ইসলাম মার্শালকে সভাপতি ও মনির হোসেন মনিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পালংখালী ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
