সক্রিয় হচ্ছে রামুর অস্ত্র কারিগররা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম জনপদ ঈদগড় গহীন অরণ্যে অস্ত্র কারিগররা আবার সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার আড়াইটার দিকে রামু থানা ওসি অপ্পেলা রাজু নাহা নেতৃত্বে অভিযান চালিয়ে পানিষ্যা ঘোনা এলাকা থেকে ৩টি দেশীয় অস্ত্রসহ কোদালিয়া কাটা গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী, স্থানীয় সোলাইমানের কন্যা অস্ত্র পাচারকারী জান্নাতুল ফেরদৌস (৪০)কে হাতেনাতে আটক করে। রামু থানার ওসি জানান, আবারো ঈদগড়ের গহীন অরণ্যে অস্ত্র কারিগররা সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের অস্ত্র পাচার কাজে তারা ব্যবহার করছে স্ত্রীসহ তাদের আপনজনদের এবং তিনি আরো জানান, অস্ত্র পাচারকারী জান্নাতুল ফেরদৌস তার ভ্যানিটি ব্যাগের ভিতরে লুকিয়ে ৩টি অস্ত্র নিয়ে চট্টগ্রামে বিক্রির জন্য যাচ্ছিল।