নাসিরনগরে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
নাসিরনগর উপজেলার মহিষবেড় ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী গবীর ও দুঃস্থসহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. রোকন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে পাঁচজন চিকিত্সক দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীর চিকিত্সাপত্র ও রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করেন ছাত্র কল্যাণ সংসদের সভাপতি রফিকুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু, আল-আমীন, গিয়াস উদ্দিন ভুঁইয়া, পারভেজ, মাকসুদুল আলম, কামরুজ্জআমান চৌধুরী, ইসমাইল হোসেন প্রমুখ। চিকিত্সা সেবার উদ্বোধন করেন কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল হক। উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল মান্নান ঠাকুর, ব্র্যাক ম্যানেজার আবুল মাশাকিন, ইউপি সদস্যা পিয়ারা বেগম ও সিরাজ আলীসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।