শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে গত শুক্রবার সকালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ মিলনায়তনে ইদ্রিশ আহমেদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের একযুগ পূর্তি ও মৌলভী ইদ্রিশ আহমেদ মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিল্লার রহমান, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৈয়বুর রহমান, রাজশাহী বিভাগের বিএমএর সাধারণ সম্পাদক ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল, ইদ্রিশ আহমেদ মিয়ার ছোট ছেলে অধ্যাপক মো. আবু সুফিয়ান, নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান আলি, সিটি কলেজের সাবেক শরীরচর্চা শিক্ষক মো. লোকমান হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী, দ্যা ডেইলি স্টার পত্রিকার ডেপুটি এডিটর (সিটি ডেস্ক) মো. মাহমুদুল হক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. তোসলিমউদ্দিন প্রমুখ।
