সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৬
আগুনে পুড়ে গেছে বালিয়াকান্দির ৭টি বাড়ি রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে গত শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। জানা গেছে, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের তাছের মোল্লার পুত্র দুলাল মোল্লার ঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে নগদ টাকা এবং মালামালসহ অর্ধ-লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। রামগঞ্জে এলডিপি’র আহ্বায়ক কমিটি রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এলডিপি’র রামগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কাজী মতিউর রহমান মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ খায়রুল আলম বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৮ দলীয় জোট নেতা এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত্ হোসেন সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপি’র লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জেড.এম. জহিরুল ইসলাম, রামগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম প্রমুখ। বেলাবতে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী প্রতিনিধি \ ঈদের দ্বিতীয় দিনে নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর এএনএম উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা ২০১৩ (৬ষ্ঠ সংখ্যা) নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খন্দকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আলী খান রিপন। মোঃ আরিফুল হক রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জুপিটার পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কায়সার-ই-আলম প্রধান, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব এমএ কাইয়ূম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, ওবায়দুর রহমান বাচ্চু প্রমুখ। শ্রীপুরে অবসরপ্রাপ্তদের সম্মাননা ও শিক্ষার্থীদের পুনর্মিলনী শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরা শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গ্রুপ ক্যাপটেন (অবঃ) এবি সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সম্পাদক কাজী শরিফুল ইসলাম, বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন আহম্মদ। গৌরনদীতে সাংবাদিকদের সাথে জাপার মতবিনিময় গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গত শুক্রবার সকালে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এসএম রহমান পারভেজ মতবিনিময় সভা করেছেন। প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-১ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রাথী এসএম রহমান পারভেজ। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেন, জহুরুর ইসলাম জহির গৌরনদী উপজেলার জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট ইউনুস বেপারী, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত শুক্রবার উপজেলার নগরকাসবার একটি কমিউনিটি সেন্টারে মিরকাদিম পৌর আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথির ভাষণ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি। মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামন বাসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনছুর আহম্মেদ কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল মৃধা প্রমুখ। নান্দাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শনিবার ১১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নান্দাইলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘ঊষা’ (ইউনিভার্সিটি ষ্টুডেন্ট সলিডারিটি এলায়েন্স) নামে একটি সংগঠন এ সংবর্ধনা প্রদান করে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো.আমিনুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন প্রমুখ। একই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করেছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেককে। দামুড়হুদায় জামায়াতের আমীর আটক দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে হাউলী ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলামকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল ৬টায় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে পুলিশের গুলিতে শিবির কর্মী রফিকুল ইসলাম নিহত, সরকারি কাজে বাধা ও পুলিশের উপরে হামলার অভিযোগে এস আই আফজাল হোসেন বাদি হয়ে ৬শ’ ৩৯ জনের নামে মামলা দায়ের করে। আটককৃত নজরুল ইসলাম এ মামলার এজাহারভুক্ত আসামি। কুলিয়ারচরে বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংসদের আলোচনা কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংসদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে ও মাহমুদ ইসমত সানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ এম,এ, বাসেত, সহকারী পরিচালক, সিলেট সরকারি পোল্ট্রি ফার্ম। বিশেষ অতিথি ছিলেন ডঃ হাকিম আরিফ, প্রফেসর ও চেয়ারম্যান, ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান প্রমুখ। মহেশপুরে অফিসার্স ফোরামের গুণীজন সম্মাননা মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি \ গত শুক্রবার মহেশপুর জেলা পরিষদ আয়োজিত গুণীজন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গুণীজন ও মহেশপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আব্দুল আজিজ, যুগ্ম সচিব আক্তারুজ্জামান, ফরিদপুর জেলা দায়রা জজ শফিকুর রহমান, ফোরামের সহ-সভাপতি পিজি হাসপাতালের ডাক্তার আশাদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফাজ উদ্দীন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুন। কেন্দুয়ায় ১৮ দলীয় জোটের কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ ১৮ দলীয় জোটকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে গতকাল শনিবার কেন্দুয়া উপজেলা ১৮ দলীয় জোটের এক মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও নেত্রকোনা-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। পরে ড. রফিকুল ইসলাম হিলালীকে আহ্বায়ক করে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ডুমুরিয়ায় ১০ জামায়াত শিবির কর্মী গ্রেফতার ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ নাশকতা সৃষ্টির অভিযোগে ডুমুরিয়া থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মাদ আওলাদ হোসেন জানান, উপজেলার মিকশিমিল গ্রামের গাজীপাড়া জামে মসজিদে গ্রেফতারকৃতরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে বৈঠক করছিলো। গ্রেফতারকৃতরা হলেন— রুদাঘরা ৪নং ওয়ার্ড জামায়াতের আমির তৈয়েবুর রহমান (৪৫) ও শিবির কর্মী ইউনুর সরদার (৩০), ইসলাম বিশ্বাস (২৫), মেহেদী হাসান (২৮), হাবিবুর রহমান (২২), ইউনুস আলী (৩২), শফিকুল ইসলাম (৩০), ইলিয়াস আলী (২৫), আ: হান্নান গাজী (২৫) ও সালাম সরদার (২৫)। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার একটি পেন্ডিং মামলায় আসামি করে আদালতে সোপর্দ করা হয়। নগরকান্দায় ইসলামী ঐক্যজোট প্রার্থীর শো ডাউন নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুর-২ (নগরকান্দায়-সালথা) আসনে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের (আমিনী) সম্ভাব্য প্রার্থী মাওলানা লিয়াকত আলীর নেতৃত্বে গতকাল শনিবার দিনব্যাপী নগরকান্দা ও সালথা উপজেলার প্রধান প্রধান সড়কে শো-ডাউন করে। পাঁচ শতাধিক মোটর সাইকেল ও মাইক্রোবাসযোগে প্রায় দু’হাজার নেতা-কর্মী এ শো-ডাউনে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, সম্পাদক হাফেজ মোস্তফা কামাল প্রমুখ। আদিতমারীতে সংবর্ধনা ও নবীনবরণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান ও তার সহধর্মিণী মোছাঃ লুত্ফা বেগমকে আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করেছে। গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে সংবর্ধনা ও নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শামসে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সপ্তমবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান এমপি। রামগঞ্জে আওয়ামী লীগের মতবিনিময় রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুজাম্মেল হক মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ,ক,ম, রুহুল আমিন, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম,এ,মমিন পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী প্রমুখ। নেত্রকোনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই নেতার গণসংযোগ নেত্রকোনা প্রতিনিধি \ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অসীম কুমার উকিল এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও নেত্রকোনা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শফি আহমেদ গত তিনদিন নিজ নিজ এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল শনিবার অসীম কুমার উকিল কেন্দুয়া এবং আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে আগামী সংসদ নির্বাচনে করণীয় সম্পর্কে জনগণের সাথে মতবিনিময় করেন। এই সময় দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন। হোমনায় এমকে আনোয়ার এমপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা-তিতাস বিএনপি ও অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণের সম্মানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এমকে আনোয়ার এমপি দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সেক্রেটারী এ্যাড. আজিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সেক্রেটারী আক্তারুজ্জামান সরকার, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজম্মেল হক মুকুল, সেক্রেটারী ছানাউল্লাহ সরকার প্রমুখ। কোটালীপাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি ছাত্র-যুব পরিষদের উদ্যোগে দুর্গাপূজা ও ঈদুল আযহা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গত শুক্রবার। রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী মোল্লা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জে মেঘনা থেকে কারেন্ট জাল মা ইলিশ উদ্ধার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে গজারিয়া উপজেলার চর বলাকী এবং এর আশপাশ এলাকা থেকে গতকাল শনিবার সকালে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০০ পিস মা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করতে পারেনি। কোস্ট গার্ডের পেটি অফিসার সামসুর রহমান জানান, উদ্ধার করা জালগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হবে। তিনি আরও জানান, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও মা ইলিশ ধরার জন্য জেলেরা এই করেন্ট জাল নদীতে পেতেছে। পার্বতীপুর দিনাজপুর পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ পার্বতীপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুটে বন্ধ থাকা ট্রেন চলাচল শুরু হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পার্বতীপুর রেলস্টেশন মাস্টার শেখ আব্দুল জব্বার জানান, সোম ও মঙ্গলবার দু’দিনের একটানা বর্ষণের ফলে পার্বতীপুর-চিরিরবন্দর রেলপথের ছোট যমুনা নদীতে একটি অস্থায়ী রেলসেতু ও বাইপাস রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৯ ব্যাচের পুনর্মিলনী রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের পুনর্মিলনী উত্সব গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়। পুনর্মিলন উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আলী সেখ, আব্দুল গফুর, ইউসুফ হোসেন দেওয়ান, আবু তাহের, শাহনুর বেগম প্রমুখ। রাণীশংকৈলে কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে গতকাল শনিবার উপজেলার পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও ট্রাস্ট সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক, দৈনিক লোকায়ন’র প্রতিষ্ঠাতা মালিক ও ইকো কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ। সুন্দরগঞ্জে ইউপি সদস্য অ্যাসোসিয়েশনের কমিটি সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় ইউপি সদস্য-সদস্যা এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বামনডাঙ্গা ইউপি সদস্য শাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সমন্বয়ক সাদেকুল ইসলাম দুলাল, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, খুশি বেগম, হাছনা বেগম, দুখু মিয়া, বিদ্যুত্ কুমার দেব সর্ম্মা প্রমুখ। পরে বিদ্যুত্ কুমার সর্ম্মাকে সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। দৌলতপুরে সংসদ সদস্য আফাজ উদ্দিনের গণসংযোগ দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলী, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হোসেনপুরে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা সংবাদদাতা মো:শামসুল হক সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত শুক্রবার ময়মনসিংহ জেলা কারাগারের পুলিশ কনস্টেবল সোহরাব উদ্দিন কর্তৃক লাঞ্ছিত হয়েছেন। জানা যায়, পুলিশ কনস্টেবল সোহরাব উদ্দিনের ভাই রুবেল মিয়া একই উপজেলার হলিমা গ্রামের আব্দুল মোতালিবের পুত্র আল-আমিনের কাছ থেকে দাখিল পাসের সনদ সংশোধনের নামে ৫ হাজার টাকা ঘুষ নেয়। কাজ না হওয়ায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে আল-আমিনকে বাড়ির লোকজন পিটাতে থাকে। রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির রাজাপুরে অসহায় ও দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগারে এ চেক বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. খায়রুল আলম সরফরাজ, প্রচার সম্পাদক রিয়াজ মাতুব্বর, উপজেলা যুবলীগ আহ্বায়ক আসলাম হোসেন মৃধা প্রমুখ। কুষ্টিয়ার মিরপুর পাইলট হাইস্কুলের ঈদ পুনর্মিলনী মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘পাইলট মাধ্যমিক বিদ্যালয়’র ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী গত ১৭ অক্টোবর পালিত হয়েছে। ১৯৮৫ ব্যাচের ছাত্র আবেদ উদ্দিন শরীফ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল গনী, নলীনাক্ষ সাহা, মোজাম্মেল হক প্রমুখ। গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। কলেজ মাঠে অধ্যক্ষ মীর আবদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, মাদারীপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, গৌরনদীর ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। কাপাসিয়ায় খেয়া পারের ভাড়া চাওয়ায় হামলা কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় নদী পারাপারের পর নৌকার ভাড়া চাওয়ার অপরাধে সশস্ত্র হামলায় গতকাল শনিবার সকালে ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপাসিয়া থানাধীন টোক ফাঁড়ির ইনচার্জ এস আই বাবুল জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এসময় দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর সময় কাজল ডাকাত (৪৫), তার ভাই শাহাদাত (৫০) ও রফিক (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বল্লম, দা, ছোড়া, রড উদ্ধার করা হয়েছে। মনপুরায় ৩ কৃতী সন্তানকে সংবর্ধনা মনপুরা (ভোলা) সংবাদদাতা \ মনপুরা ‘সুপ্রসের’ উদ্যোগে ‘সুপ্ত প্রতিভার সন্ধানে মিলিত হই প্রাণে প্রাণে’ শ্লোগানে গত ১৯ অক্টোবর এ. কে. এইচ গ্রুপের পরিচালক আলহাজ্ব ফিরোজউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে কৃতী সন্তানকে সংবর্ধনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মনপুরার ৩ কৃতী সন্তান উপ-রেজিস্টার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক (গণিত) ভোলা সরকারি কলেজ বিধান কৃষ্ণ দাস, সরকারি কর কমিশনার মোঃ জোবায়ের আহাম্মদকে সংবর্ধিত ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন প্রমুখ। কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনিতে গতকাল শনিবার উপজেলার করিমগঞ্জ এলাকায় পালরদী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন নিজ হাতে কেটে দিয়েছেন ইউএনও মোহাম্মদ ফজলে আজিম। এ সময় একজনকে আটক করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে করিমগঞ্জ এলাকার পলরদী নদী থেকে অবৈধভাবে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হত। আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির খপ্পরে আদিবাসী পরিবার ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে গত শুক্রবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সুবল মারাক নামে এক আদিবাসী পরিবারের শিশুসহ ৫ জন অসুস্থ হয়েছে। জানা গেছে, ঘটনার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে সুবল মারাকের বাড়িতে খাবারের সাথে চেতন নাশক ওষুধ প্রয়োগ করে। অসুস্থদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সৈয়দপুরে ফ্রি চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে ফ্রি চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ওই চিকিত্সা ক্যাম্পের আয়োজন করা হয়। সৈয়দপুরের কৃতী চিকিত্সকবৃন্দ এ ফ্রি চিকিত্সা ক্যাম্পের আয়োজন করেন। সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. এএ আলিম প্রতিমাসে সৈয়দপুরে কমপক্ষে একবার বিনামূল্যে রোগী দেখেন এবং তারই আহ্বানে গত কয়েক বছর যাবত্ এ চিকিত্সা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেনবাগে আওয়ামী লীগের কর্মী সভা সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, জনতা ব্যাংকের পরিচালক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. জামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অথিতি ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আহম্মেদ চৌধুরী। বালিয়াকান্দিতে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান রাজবাড়ী প্রতিনিধি \ গত শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে শতাধিক শিক্ষার্থীর বৃত্তিপ্রদান, সনদপত্র বিতরণ এবং গুণীজন সংর্বধনার আয়োজন করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যা রাখেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম। অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন। এতে ১শ’ ৪ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করাসহ ৪ লাখ ৪২ হাজার টাকার বৃত্তি প্রদান এবং গুণীজন হিসেবে প্রবীণ সাংবাদিক ফকির আব্দুর রাজ্জাককে সংবর্ধনা প্রদান করা হয়।