বেশি কাজে আগ্রহী নন ঈশিতা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৭
চাকরি, উপস্থাপনা, নৃত্য, অভিনয়- সব কাজই উপভোগ করেন রুমানা রশিদ ঈশিতা। তবে কাজের সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি আগ্রহী নন। ঈশিতা জানান, ‘আমি এমনিতেই বেছে কাজ করি। কাজের সংখ্যার প্রতি আমার আগ্রহ নেই। আমার আগ্রহ কাজের মানের প্রতি। প্রস্তাব পছন্দ হলে এবং সময় বের করতে পারলে কাজ করি আমি।’ তিনি জানান, শহীদুজ্জামান সেলিম পরিচালিত ও অভিনীত ‘সে যে ডাকাতিয়া বাঁশি’ নামের সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকটি লিখেছেন লিটু সাখাওয়াত। এতে ঈশিতার সঙ্গে আরো অভিনয় করেছেন পরিচালক নিজে এবং শর্মিলী আহমেদ, স্বাধীন খসরু, নাদিয়া আহমেদ। -বিডিনিউজ ২৪ডটকম।