কিছু রাজনীতিকের লাগামহীন বক্তব্যই হয়তো দায়ী :নাসিম

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের মিছিল-সমাবেশের ওপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে প্রসঙ্গে বলেছেন, কিছু রাজনীতিকের সম্প্রতি লাগামহীন বক্তব্য ও প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের ঘোষণার কারণে রাজধানীতে মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে হয়তো ডিএমপি এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। গতকাল শনিবার ইত্তেফাককে দেয়া প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, ঢাকাবাসীর জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে প্রয়োজনে নিয়ম-নীতি অনুযায়ী ডিএমপি যে কোন সময় যে কোন সভা-সমাবেশের মতো কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে উত্কণ্ঠার মধ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।