মৌলভীবাজারে মুকিমপুর চ্যাম্পিয়ন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:২৮
দ্বিতীয় সাইফুল ইসলাম ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জের মুকিমপুর যুব সংঘ ২-০ গোলে কাইস্থগ্রাম সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই মাঠে শেষ হওয়া গোরারাই ওয়েলফার এসোসিয়েশন আয়োজিত এ টুর্নামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। অ্যাডভোকেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাহেদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম মুহিব, সৈয়দা সানজিদা বেগম, জাকারিয়া আহমদ প্রমুখ।