এনটিভিতে আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘দুইয়ে দুইয়ে পাঁচ’। এতে অভিনয় করেছেন—নিপুণ, নিরব, পারভীন সুলতানা দিতি প্রমুখ। এর গল্পে দেখা যাবে, শাম্মী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ছেলেদের সাথে কেন জানি শাম্মী সহজভাবে মিশতেই পারে না। চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আবার পারিবারিকভাবে যে সব বিয়ের প্রস্তাব আসে তা শাম্মীর ঠিক পছন্দ হয় না। সেই শাম্মী প্রেমে পড়েছে। শুধু কি প্রেমে পড়েছে! তার থেকে চার বছরের ছোট এক ছেলের প্রেমে পড়েছে।
