সুখী ডাক্তার দম্পতি তৃষা ও জয়। জয়ের একমাত্র ভাই মাহিন হঠাত্ কিডন্যাপ হয়। মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না। দিন দুয়েকপর কিডন্যাপাররা মাহিনকে অসুস্থ অবস্থায় বাসার সামনে ফেলে রেখে চলে যায়। এরপর ফোন আসে কিডন্যাপার করিমের। করিম এক দুর্বোধ্য ভাইরাস মাহিনের শরীরে দিয়ে দিয়েছে যার ভ্যাকসিন একমাত্র তার কাছেই আছে। করিম এই ভ্যাকসিনের বিনিময়ে তৃষাকে চায়। জয় যদি তৃষাকে ডিভোর্স দিয়ে তৃষাকে তার হাতে তুলে দেয় তবেই করিম জয়ের হাতে ভ্যাকসিন তুলে দিবে।
চ্যানেল :একুশে টিভি (টেলিফিল্ম)
প্রচার সময় :আজ বিকাল
৪টা ৫ মিনিট
অভিনয় :সজল, মাজনুন মিজান, বিদ্যা সিনহা মীম
