বাবুল সাহেব একজন ডিবি অফিসার। স্ত্রী, দুই ছোট ভাই, ছোট্র একটি মেয়ে নিয়ে একটি নতুন ভাড়া বাড়িতে এসে উঠে। মেজো ভাই সজল একজন চিত্রকর। রংতুলিতে ছবি আঁকা তার নেশা। ছোট ভাই আকাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন ভাড়াতে আসার পর প্রথম সকালের ঘুম ভাঙে সুজনের সামনে বাড়ির কবিতা নামের একটি মেয়ের গানের সুরে। গানের সুরকে কেন্দ্র করে মনে মনে ভালোবাসে সজল। তাই একবার মেয়েটাকে দেখার জন্য কৌতূহলী মন নিয়ে জানালার পাশে সকালের অপেক্ষা করে সজল। অন্যদিকে সজলদের উপরের ফ্লাটে একজন ৩০ বছরের বিবাহিতা মহিলা বিদেশে থাকা স্বামীর অপেক্ষায় এক যন্ত্রণাময় জীবন যাপন করছে। সে ভালো গিটার বাজায়। এই গিটারের সূত্র ধরেই মহিলার সঙ্গে পরিচয় হয় সজলের ছোট ভাই আকাশের।
চ্যানেল :এটিএন বাংলা (টেলিফিল্ম)
প্রচার সময় :আজ দুপুর
৩টা ৫ মিনিট
অভিনয় :শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, ফারজানা ছবি, শাহনুর
পরিচালক :সাদেক সিদ্দিকী
