কেন মিছে নক্ষত্রেরা

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪১
হাসান গ্রাম থেকে এমএসসি পাস করে ঢাকায় চাকরি খোঁজার জন্য দূর সম্পর্কের চাচা লতিফ সাহেবের বাড়িতে ওঠে। লতিফ সাহেবের স্ত্রী আফরোজা, বড় মেয়ে অর্পা এবং ছোট মেয়ে কুমু। উচ্চাভিলাসী, স্টাইলিশ ও ফ্যাশনেবল তরুণী অর্পা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে পড়ে। কুমু এবার এসএসসি দিবে। কিন্তু গণিত তার ভালো লাগে না। হাসান গণিতে অনেক ভালো। কুমু তার কাছে গণিতের সহজ সমাধান পেয়ে পুলকিত। হাসানের আগমন সহজে মেনে নেয় না বাড়ির অন্য সদস্যরা। হাসান সরল, হাস্যমুখী এবং বাঁশি বাজানো তার একমাত্র শখ। অর্পার প্রেমিক এক ধনীর দুলাল। হাসানকে দেখলেই অর্পা তাকে গেঁয়ো ভূত বলে অপমান করে। চ্যানেল :মাছরাঙা (টেলিফিল্ম) প্রচার সময় :আজ রাত ১১টা ২০ মিনিট অভিনয় :জাহিদ হাসান, সারিকা, আবুল হায়াত প্রমুখ