নাচে নাগিন বাজে বীন

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪১
বৈশাখী টেলিভিশনে আজ রাত ১০টা ২৫ মিনিটে প্রচার হবে ডিজিটাল ফিউশন নাচের নাটক ‘নাচে নাগীন বাজে বীন’। এতে অভিনয় করেছেন—স্বাগতা, সীমানা, মনোজ সেনগুপ্ত, শিরিন বকুল, তানভীর, আহসান কবির, জাহিদ হোসেন শোভন। জমিদার পুত্র শাহনেওয়াজ নাগ পূর্ণিমার রাতে বনে বেড়াতে গিয়ে নাগ কন্যার প্রেমে পড়ে ও তাকে বিয়ে করে। এদিকে সর্পতান্ত্রিক কামাক্ষি নাগের চোখ পড়ে যায় নাগ কন্যার উপর। এভাবে ত্রিমুখী দ্বন্দ্বের মধ্যে এগিয়ে যায় ‘নাচে নাগীন বাজে বীন’-এর গল্প।