দেশ টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তবুও তুমি আমার’। এতে অভিনয় করেছেন— শতাব্দী ওয়াদুদ ও জেনি। এর কাহিনীতে দেখা যাবে, ওসমান ও শ্রাবণী দম্পতি। বিয়ে হয়েছে বছর চারেক। এখনও কোনো সন্তান হয়নি। ঢাকায় একটা ফ্ল্যাটে দুজন থাকেন। ওসমান মধ্যম মানের চাকরি করে। দুজনের মাঝে সব কিছুতেই অমিল। ঝগড়া না করলে যেন তাদের পেটের ভাত হজম হয় না। পাশের বাড়ি থেকে মাঝে মাঝে অবজেকশন আসে। কিন্তু ঝগড়া থামে না। আর এই সুবাদে ঘটতে থাকে মজার মজার বিচিত্র সব ঘটনা।
