বেকার অংশু দুলাভাইয়ের পরিবারে বাস করে। বিয়ে করেনি। এর মধ্যে এই বাড়িতে আসে বড় মেয়ে দিবা ও জামাই বাবুল। জামাই বাবুল ভীতু ও পলায়নপর স্বভাবের। অংশুর নতুন এক্সপেরিমেন্টের বিষয় হয় বাবুল। বাবুলের বোন নদী। ভীষণ সুন্দরী। আর্দশে বিশ্বাসী ভাগ্নে রন্টু টিপিক্যাল বিয়েশাদির বিরোধী হলেও নদীকে দেখে দুম করে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। অন্যদিকে মামা অংশুও লুকিয়ে লুকিয়ে ডিম্পল নামের এক মহিলার সাথে ডেটিং করে।
চ্যানেল :একুশে টিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত
৭টা ২০ মিনিট
অভিনয় :লায়লা হাসান, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, চিত্রলেখা গুহ, মৌসুমী হামিদ
